ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

‘প্রচণ্ড গরমে’ মাঠের মধ্যেই মৃত্যু ক্রিকেটারের

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৬:৫১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৬:৫১:০৩ অপরাহ্ন
‘প্রচণ্ড গরমে’ মাঠের মধ্যেই মৃত্যু ক্রিকেটারের
ব্যাট করতে করতে মাঠেই মৃত্যু হলো পাকিস্তানি বংশোদ্ভুত ক্রিকেটার জুনাইদ জাফর খানের। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কনকর্ডিয়া কলেজ ওভালে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।

ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে খেলতে গিয়ে হিট স্ট্রোকে মারা গেছেন ৪০ বছর বয়সী ওই ক্রিকেটার। খেলা যখন চলছিল, তখন তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।



এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জুনাইদ। সঙ্গে সঙ্গে মাঠেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। প্রথমে ৪০ ওভার ফিল্ডিং করেন জুনাইদ। এর পর যখন ৭ রানে ব্যাট করছিলেন, তখন মাঠেই অজ্ঞান হয়ে যান। তখন স্থানীয় সময় বিকেল ৪টা।

গত এক সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। তার মধ্যে খেলা হল কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনওভাবেই ম্যাচ করানো যাবে না। এমনকি ৪০ ডিগ্রি তাপমাত্রাতেও খেলা করাতে গেলে কিছু শর্ত মানতে হয়। কিন্তু নিয়ম মানা হয়নি বলে অভিযোগ।



২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন জুনাইদ। একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করতেন তিনি। তার ফাঁকেই চলতো ক্রিকেটও।


জুনাইদের আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে তার দল ওল্ড কলেজিয়ান্স। তারা এক বিবৃতিতে জানায়, ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। কনকর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলাকালীন দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়। প্যারামেডিকসের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সতীর্থদের প্রতি আমাদের সমবেদনা রইলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা