ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আকাশে ইসরায়েলি ড্রোন দেখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন
আকাশে ইসরায়েলি ড্রোন দেখে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছে ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলের নৃশংসতম হামলার পর আবারও উপত্যকাটির বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে লাখ লাখ ফিলিস্তিনি অনিশ্চয়তার মুখে পড়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতির কয়েক সপ্তাহ পর মঙ্গলবার (১৮ মার্চ) সেহরির আগে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এতে প্রায় ৪০০ ফিলিস্তিনি নিহত হন, যা দেড় বছরের যুদ্ধে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

এই হামলা থেকে রেহাই পায়নি বিধ্বস্ত বাড়িঘর, স্কুল এবং তাবুগুলোও। হামাস তেল আবিবের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছে—এমন অভিযোগ তুলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন।

এমন পরিস্থিতিতে আবারও ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন গাজার বাসিন্দারা। ট্রাকে, গাড়িতে বা হেঁটে—যেভাবে সম্ভব, নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা।

প্রসঙ্গত, দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা