ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গাজায় ইসরায়েলের নতুন আক্রমণ তো কেবল ‘শুরু মাত্র’: নেতানিয়াহু

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১১:৩৫:৩৬ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের নতুন আক্রমণ তো কেবল ‘শুরু মাত্র’: নেতানিয়াহু
দখলদার ইসরায়েলি বাহিনীর মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর বর্বরোচিত বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় নিহত হয়েছেন অন্তত ৪০৪ জন। আহত হয়েছেন আরও ৫৬২ জনেরও বেশি ফিলিস্তিনি। এই হামলায় বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, স্কুল এবং আশ্রয়কেন্দ্র। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পবিত্র রমজান মাসে, সেহেরির সময় ইসরায়েলি বাহিনী আকস্মিকভাবে নির্বিচারে বোমা বর্ষণ শুরু করে। বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক টেলিভিশন ভাষণে বলেন, “এটি কেবল শুরু মাত্র। এখন থেকে হামাসের বিরুদ্ধে আরও ভয়াবহ হামলা চলবে।”

তিনি আরও দাবি করেন, “আমরা যুদ্ধবিরতি বাড়িয়েছিলাম, তবে বিনিময়ে আমাদের জিম্মিদের মুক্তি দেওয়া হয়নি। হামাস আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমরা হামলা চালাতে বাধ্য হয়েছি।”

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যস্থতায় ৫০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। এতে হামাসের কাছে ৫ ইসরায়েলি বন্দির মুক্তি, মানবিক সহায়তা প্রবেশাধিকার এবং তিন ধাপে যুদ্ধবিরতির পরিকল্পনা রাখা হয়েছিল।

হামাস গত শুক্রবার জানায়, তারা মধ্যস্থতাকারীদের প্রস্তাব গ্রহণ করেছে এবং বন্দি বিনিময়ের আলোচনার অংশ হিসেবে একজন ইসরায়েলি-আমেরিকান সৈন্যের মুক্তি দিতে রাজি হয়েছে। কিন্তু নেতানিয়াহু এটিকে অগ্রাহ্য করে বলেন, “আমরা কেবল যুদ্ধক্ষেত্রেই আলোচনা করব।”

গাজায় দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলের কারাগারে এখনও ৯,৫০০ ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের অনেকেই নির্যাতন, চিকিৎসা অবহেলা ও অমানবিক পরিস্থিতির শিকার বলে মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে।

গাজায় নতুন করে ইসরায়েলি হামলার পর পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। নিরাপদ আশ্রয়ের সন্ধানে লাখো ফিলিস্তিনি আবারও ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে