ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঈদ মার্কেট পুড়ে ছাই

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১২:৩৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১২:৩৮:২৮ অপরাহ্ন
খুলনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঈদ মার্কেট পুড়ে ছাই
খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অস্থায়ী মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে এক বছর ধরে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নামে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। পরিকল্পনাহীনভাবে নির্মিত মার্কেটে ছিল নানা ধরনের ঝুঁকি। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকান ফেলে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসেন, কিন্তু অধিকাংশের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ঈদ উপলক্ষে দোকানে নতুন মালামাল তুলেছিলেন ব্যবসায়ীরা, যা সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, পিকচার প্যালেস হল ভেঙে ফেলার পর সেখানে ছোট আকারের অস্থায়ী দোকান গড়ে ওঠে। এসব দোকানে কাপড়, কসমেটিকস, জুতাসহ বিভিন্ন পণ্যের ব্যবসা চলছিল।

ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপপরিচালক মো. মতিয়ার রহমান জানান, খবর পেয়ে ১০টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে ৫০টির বেশি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত করা হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ