ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১২:৪৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১২:৪৬:১৭ অপরাহ্ন
অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস পেলেন বাবর
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে এক-এগারোর সময় বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযোগে দায়ের করা মামলায় ১৭ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় লুৎফুজ্জামান বাবরের গুলশানের বাসার শোবার ঘর থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে অভিযোগ ওঠে। এরপর একই বছরের ৩ জুন রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করা হয়।

মামলার বিচার শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর ঢাকার মহানগর নয় নম্বর বিশেষ ট্রাইব্যুনাল আদালত বাবরকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে তিনি একই বছর হাইকোর্টে আপিল করেন।

২০০৭ সালের ২৮ মে গ্রেপ্তার হওয়ার পর থেকে প্রায় ১৭ বছর কারাবন্দি ছিলেন লুৎফুজ্জামান বাবর। এই সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় দণ্ড হয়। তবে ২০২৩ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কয়েকটি মামলা থেকে খালাস ও জামিন পান। পরে চলতি বছরের ১৬ জানুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এই অস্ত্র মামলার কার্যক্রম এতদিন হাইকোর্টের আদেশে স্থগিত ছিল। বুধবারের রায়ে তিনি চূড়ান্তভাবে খালাস পেলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম