ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

বগুড়ার সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০১:০৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০১:০৬:৩৭ অপরাহ্ন
বগুড়ার সাথে সারাদেশের বাস চলাচল বন্ধ
দুই পরিবহন শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বগুড়া থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বুধবার (১৯ মার্চ) সকাল থেকে টার্মিনাল ছেড়ে কোন বাস যায়নি।

এতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা। আগাম ঘোষণা না থাকায় টার্মিনালে গিয়ে ফেরত যান কেউ কেউ। অনেকে আবার ভেঙে ভেঙে রওনা হন গন্তব্যে। এতে বাড়তি সময়ের পাশাপাশি গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে মোটর শ্রমিকরা স্টেশন রোড এলাকায় নারিকেলের আড়তে ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী।

শ্রমিকরা জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় তাদের অফিসের কাছে সিএনজি রাখাকে কেন্দ্র করে নারিকেলের আড়তদারদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও নির্বাহী সদস্য হযরত আলীকে মারধর করে তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৩৯