ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত ‘ঢালিউড কিং’ শাকিব খানের জন্মদিন আজ ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭ বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার এআইয়ের পরামর্শে মাকে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

বোরকা পরে পালানোর সময় গ্রেফতার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০১:১৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০১:১৬:১৬ অপরাহ্ন
বোরকা পরে পালানোর সময় গ্রেফতার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি
বোরকা পরে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হয়েছে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার আসামি শাহ আলম। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (১৮ মার্চ) সকালে উপজেলা সদরের চিকলী পশ্চিমপাড়ার ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে বাড়ি আসার পথে একই গ্রামের শাহ আলম (৪০) একটি নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। মেয়েটি চিৎকার করলে পালিয়ে যায় আলম। পরে মেয়েটির মা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওসি (তদন্ত) আরও জানান, ঘটনার পর থেকে অভিযান শুরু করে পুলিশ। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১১ টায় উপজেলার রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বোরকা পরা অবস্থায় গ্রেফতার করা হয় আসামিকে। এসময় তার কাছ থেকে ঢাকা যাওয়ার বাসের টিকিট জব্দ করা হয় বলেও জানান তিনি।

অভিযুক্ত ব্যক্তি জানায়, বন্ধু সোহেলের পরামর্শে তার স্ত্রীর বোরকা পরে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্ততি নিচ্ছিল সে।

বুধবার (১৯ মার্চ) সকালে তাকে আদালতে তোলা হবে বলে জানায় পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭

ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭