ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ইসলামের প্রতি হামজা চৌধুরীর অনুরাগ, বাড়ির পাশেই মাজার ও মাদ্রাসা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০২:০৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০২:০৮:০৩ অপরাহ্ন
ইসলামের প্রতি হামজা চৌধুরীর অনুরাগ, বাড়ির পাশেই মাজার ও মাদ্রাসা
ইসলাম ধর্মের প্রতি হামজা চৌধুরীর গভীর অনুরাগ কারও অজানা নয়। শেফিল্ড ইউনাইটেডের হয়ে সবশেষ ম্যাচে তার হাত তুলে প্রার্থনার দৃশ্য কিংবা জীবনযাত্রায় ধর্মের ছাপ স্পষ্ট। এর পেছনে রয়েছে তার পারিবারিক ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ।

মোহাম্মদ সালাহ ও সাদিও মানেদের কোরআন হাতে টিম বাস থেকে নামার দৃশ্য ফুটবল বিশ্বে বেশ পরিচিত। সেই ধারাবাহিকতায় হামজা চৌধুরীও তার ধর্মীয় বিশ্বাসের প্রকাশ থেকে পিছিয়ে নেই। শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নামার আগে নিয়মিত আয়াতুল কুরসি পড়ে নেন তিনি। সর্বশেষ ম্যাচেও তাকে হাত তুলে প্রার্থনা করতে দেখা গেছে।

হামজা চৌধুরীর ধর্মীয় অনুরাগের শেকড় খুঁজতে হবিগঞ্জের দেওয়ান বাড়িতে পৌঁছে টিম যমুনা। বাড়ির পাশেই দেখা মেলে একটি লাল-সালু মোড়ানো মাজার শরিফের। স্থানীয় খাদেমদের সঙ্গে কথা বলে জানা যায়, হামজার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী নিজেই একজন পীর, যিনি পার্শ্ববর্তী আরেকজন পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত।

এখানে প্রতি বছর ধর্মীয় রীতি মেনে আয়োজিত হয় ওরস মাহফিল, যা হামজার পরিবার পরিচালনা করে। স্থানীয়দের মতে, পারিবারিক এই পরিবেশের প্রভাব হামজার জীবনেও গভীরভাবে পড়েছে, যা ফুটবল মাঠেও পরিলক্ষিত হয়।

মাজার শরিফের ঠিক পাশেই রয়েছে একটি এতিমখানা ও মাদ্রাসা, যার সমস্ত ব্যয়ভার হামজার পরিবার বহন করে। শুধু এতিমখানা নয়, এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের যেকোনো বিপদে পাশে পায় হামজার পরিবার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী