ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ইস্তাম্বুলের আলোচিত মেয়র ইমামোগলু গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০২:৪৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০২:৪৩:০৬ অপরাহ্ন
ইস্তাম্বুলের আলোচিত মেয়র ইমামোগলু গ্রেফতার
তুরস্কের ইস্তাম্বুলের আলোচিত মেয়র একরেম ইমামোগলুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, দুর্নীতি এবং সন্ত্রাসবাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে এক তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, ইমামোগলুসহ প্রায় ১০০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। মেয়রকে গ্রেফতারের পর ইস্তাম্বুলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং চারদিনের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।

তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় মঙ্গলবার (১৮ মার্চ) এক সিদ্ধান্তে মেয়র ইমামোগলুর ডিপ্লোমা বাতিল করেছে, যা উচ্চশিক্ষা কাউন্সিলের নিয়মাবলীতে অনিয়মের অভিযোগ হিসেবে উত্থাপিত হয়েছে। এই ঘটনা ইমামোগলুর ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে হুমকির মুখে ফেলেছে, কারণ তুরস্কের সংবিধান অনুসারে প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই উচ্চ শিক্ষার ডিগ্রি থাকতে হবে।

উল্লেখ্য, গত বছরের মার্চে প্রেসিডেন্ট এরদোগানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছিলেন একরেম ইমামোগলু।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল