ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

উত্তপ্ত নাগপুর, দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০২:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০২:৪৪:৪১ অপরাহ্ন
উত্তপ্ত নাগপুর, দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ
ধর্মীয় সহিংসতার জেরে ভারতের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় দ্বিতীয় দিনের মতো কারফিউ জারি রয়েছে। শহরের অন্তত ১১টি এলাকায় সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম।

নিরাপত্তা বাহিনী সড়কে সড়কে টহল দিচ্ছে এবং তল্লাশি চালাচ্ছে। শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। 

পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পুলিশ কমিশনার রবীন্দ্র কুমার সিঙ্গাল জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

এছাড়া, গুজব ছড়ানোর অভিযোগে সামাজিক মাধ্যমের কিছু অ্যাকাউন্টে নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, ১৭ মার্চ রাতে মোঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানোর দাবিতে মহারাষ্ট্রের নাগপুরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। প্রশাসনের অভিযোগ, এই সহিংসতা কোরআন পোড়ানোর গুজব ছড়িয়ে পড়ার কারণে ঘটে। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সেদিন রাতে ৫০ জনকে গ্রেফতার করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম