ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

ময়মনসিংহে গ্রেপ্তার আরসা সদস্যদের বিরুদ্ধে র‍্যাবের ২ মামলা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০২:৪৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০২:৪৬:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহে গ্রেপ্তার আরসা সদস্যদের বিরুদ্ধে র‍্যাবের ২ মামলা
ময়মনসিংহে গ্রেপ্তার হওয়া আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ৪ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১১ এর সুবেদার হারুন অর রশিদ কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে এসব মামলা করেন।

মামলায় ৩০ লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার জব্দ দেখানো হয়েছে।

আরসার সদস্যরা হলেন– আসমত উল্লাহ (২৪), মো. হাসান (৪৩), মোছা. শাহিনা (২২) এবং এক নারী। তাদের আটক করা হয় ১৬ মার্চ রাত পৌনে ৩টার দিকে ময়মনসিংহের নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের ১০ তলা এ ব্লক থেকে।

এর আগে, ১৭ মার্চ রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লি থেকে আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ আরও কয়েকজনকে আটক করে র‍্যাব। সিদ্দিরগঞ্জ থানায় এসব আসামির বিরুদ্ধে দুটি মামলা হয় এবং ১৮ মার্চ তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে আসমত উল্লাহ ও মো. হাসানও রয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা