ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০২:৩৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০২:৩৫:০৩ অপরাহ্ন
সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক
সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।আটক মো. আলম উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে।

লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘ভোরে টেকনাফে নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূন্যরেখা অতিক্রম করে হাতে ছোটো একটি ব্যাগসহ এক ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এতে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে থামার জন্য নির্দেশ দিলে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।’তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় দেশিয় তৈরি ১টি বন্দুক, ৫টি গুলি ও ১টি গুলির খালি খোসা।’

বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছেন, তিনি রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। এরআগে টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়ি-ঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন তিনি।’আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর