ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সুনীতারা পৃথিবীতে ফিরতেই বাইডেনকে যেভাবে ‘খোঁচা’ দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০২:৪৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০২:৪৮:০১ অপরাহ্ন
সুনীতারা পৃথিবীতে ফিরতেই বাইডেনকে যেভাবে ‘খোঁচা’ দিলেন ট্রাম্প
কথা দিয়েছিলেন সুনীতা উইলিয়ামসদের মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন। সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। সুনীতা এবং বুচ উইলমোর পৃথিবীর বুকে নামার পর এমনই প্রতিক্রিয়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নভোচারীকে পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিজের কাঁধে নেওয়ার পাশাপাশি পূর্বসূরি জো বাইডেনকেও খোঁচা দিতে ছাড়লেন না তিনি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে লেখা হয়, “মহাকাশে নয় মাস ধরে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।”

একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়লেন না ট্রাম্প। সুনীতাদের ফিরিয়ে আনার ব্যাপারে উদাসীন ছিলেন বাইডেন, এমন অভিযোগও শোনা গেছে ট্রাম্পের কণ্ঠে। তিনি বলেন, “বাইডেন তাদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে পারেননি। ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম তাদের ফিরিয়ে আনতে হবে। সুনীতারা ফিরেছেন। তাদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে।”

মঙ্গলবার সুনীতাদের নিয়ে মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে। তার কিছুক্ষণ পর ওই যানের মধ্যে থাকা ক্যাপসুল থেকে একে একে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা এবং বুচ। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরায় তাদের নিয়ে খুশি গোটা বিশ্ব। খুশি ট্রাম্পও। 

মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি যখন ক্ষমতায় (দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর) আসি, তখনই আমি ইলন মাস্ককে বলেছিলাম তাদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে হবে। কথা দিয়েছিলাম, রেখেছি।”

গত বছর ৫ জুন সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছিল বোয়িং স্টারলাইনার। আট দিনের সফরে গিয়েছিলেন তারা। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে সেখানেই আটকে পড়েন সুনীতারা। তারপর থেকে একাধিকবার তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। কিন্তু বারবার তা পিছিয়ে গিয়েছে। আট দিনের সফর দীর্ঘায়িত হয়েছে নয় মাসে। মঙ্গলবার আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে মহাকাশচারীরা নিরাপদে অবতরণ করেন। সেখান থেকেই তাদের নিয়ে যাওয়া হয় হিউস্টন জনসন স্পেস সেন্টারে। আপাতত সেখানেই পর্যবেক্ষণে থাকবেন দুই নভোচারী।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাস্ককে সুনীতাদের বিষয়টি দেখার অনুরোধ করেছিলেন। তারপর মহাকাশে স্পেসএক্সের যান পাঠানোর তোড়জোড় শুরু হয়। অবশেষে সুনীতাদের নিয়ে ফিরল ড্রাগন যান। সেই আবহেই নিজের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করালেন ট্রাম্প। সূত্র: ইউএসএ টুডে

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা