ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ট্রাম্প-পুতিন ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০২:৫৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০২:৫৩:১৬ অপরাহ্ন
ট্রাম্প-পুতিন ফোনালাপের পর রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা
ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা না করার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টা পরেই রাশিয়া এবং ইউক্রেন একে অপরের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। বুধবার (১৯ মার্চ) এই খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

এটি ঘটে, যখন মঙ্গলবার (১৮ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়। এই ফোনালাপে পুতিন ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা না করার ঘোষণা দেন। তবে ইউক্রেনের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব পুতিন প্রত্যাখ্যান করেন এবং আগামী দিনে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া বেসামরিক অবকাঠামো, বিশেষত হাসপাতাল লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়াও, তিনি বলেন, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে পুতিন সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হবে যদি ইউক্রেনের মিত্ররা সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয়।

এদিকে, দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনীয় ড্রোন হামলায় তাদের একটি তেল ডিপোতে আগুন লেগেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা গত রাতে ইউক্রেনের ৫৭টি ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৩৫টি কুরস্ক সীমান্ত অঞ্চলের ওপর দিয়ে গেছে। রাশিয়ার বেলগোরোড অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী বেলগোরোডে স্থল আক্রমণের চেষ্টা করেছিল, তবে তাদের পিছু হটানো হয়েছে।

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র