ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতনে উদ্বেগ ও নিন্দা ছাত্রশিবিরের

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৩:০৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৩:০৪:২৭ অপরাহ্ন
ভারতে মুসলিমদের ওপর চলমান নির্যাতনে উদ্বেগ ও নিন্দা ছাত্রশিবিরের
ভারতে মুসলমানদের ওপর সাম্প্রতিক বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (১৯ মার্চ) এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এসব ঘটনার তীব্র নিন্দা জানান।

নেতারা বলেন, ভারতে মুসলিমদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, যা আমাদের গভীর উদ্বেগের কারণ। সম্প্রতি লাউড স্পিকারে আজান দেয়ার অভিযোগে এক ইমামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া হোলির অজুহাতে মুসলিমদের নামাজ আদায়ে বাধা দেয়া হয়েছে এবং নামাজরত মুসল্লিদের ওপর সরাসরি হামলা চালানো হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, একদল উগ্র হিন্দুত্ববাদী মসজিদের সামনে জড়ো হয়ে নামাজ শেষে বের হওয়া মুসল্লিদের মারধর করে ও ‘জয় শ্রী রাম’ স্লোগান দেয়। হামলাকারীদের হাতে ছিল মদের বোতল, যা দিয়ে তারা মুসল্লিদের উত্ত্যক্ত করে। এ ছাড়াও রোজাদার মুসলিমদের জোরপূর্বক হোলির রং মাখানো, প্রতিবাদ করলে তাদের মারধর করা এবং নারী ও শিশুদের ওপর হামলার মতো ঘটনা ঘটেছে।

এছাড়া, ১৮ মার্চ নাগপুরের মহাল এলাকায় মুসলিম ঐতিহ্য মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল মুসলিমদের ওপর ব্যাপক হামলা চালায়, যা ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার স্পষ্ট প্রমাণ।

নেতারা আরও বলেন, প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে ক্রমাগত নীতি বাক্য শোনানো ভারত নিজ দেশকে সংখ্যালঘুদের জন্য এক ভয়াবহ নিপীড়নস্থলে পরিণত করেছে। ২০১৫-২০১৮ সালে গরুর মাংস খাওয়ার অভিযোগে ৪৪ জন মুসলিমকে হত্যা, ২০২০ সালে দিল্লি দাঙ্গায় মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেয়া, ২০২২ সালে কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করা, ২০২৩ সালে মুসলিমদের শত শত ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া—এমন অব্যাহত নিপীড়নের ফলে ভারতে সংখ্যালঘু মুসলিমদের অস্তিত্ব আজ হুমকির মুখে।

নেতৃবৃন্দ বলেন, কোনো ধর্মই কখনও সহিংসতাকে সমর্থন করে না, কিন্তু হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস ও তাদের রাজনৈতিক শাখা বিজেপি ‘অখণ্ড ভারত ও রাম রাজত্ব’ প্রতিষ্ঠার স্বপ্নে সাম্প্রদায়িক দাঙ্গা ও মুসলিম নিধনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সাম্প্রতিক হামলাগুলো তাদের এই গভীর ষড়যন্ত্রেরই অংশ, যা ভারতকে একটি উগ্র সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার নীলনকশার বাস্তবায়ন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে