ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অক্ষয়কে কটাক্ষ করলেন জয়া বচ্চন

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৩:২৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৩:২৩:০৫ অপরাহ্ন
অক্ষয়কে কটাক্ষ করলেন জয়া বচ্চন
পাপারাজ্জিদের ক্যামেরা দেখলেই মেজাজ হারান জয়া বচ্চন। প্রায়ই এমন দৃশ্য দেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করে থাকেন। তবে এবার বর্ষীয়ান অভিনেত্রী কটাক্ষ করলেন অক্ষয় কুমারকে। তবে অভিনেতাকে সরাসরি আক্রমণ করেননি তিনি। এক আলোচনা সভায় অক্ষয় অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিকে ঘিরে কটাক্ষ করেছেন তিনি।


এই ছবি নিয়ে আপত্তি রয়েছে জয়ার। বক্স অফিসে সাড়া ফেলেছিল ছবিটি। কিন্তু জয়া মনে করেন, এই ছবি নাকি চূড়ান্ত অসফল। ছবির নামটিই নাকি অপছন্দ জয়ার। অভিনেত্রীর বলেন, ‘ছবির নামটা দেখুন। যে ছবির নাম এমন, তা আমি কখনোই দেখব না। এটা একটা নাম হল?’ আলোচনা সভায় প্রশ্ন রাখেন জয়া। তার পরে আবার নিজেই বলেন, ‘এমন ছবি হয়ত এত লোকের মাঝে চার জন দেখবে। সত্যিই খুব দুঃখজনক। একেবারেই অসফল ছবি এটি।’


২০১৭ সালে এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ছবিতে অক্ষয় অভিনীত চরিত্রের নাম ছিল কেশব। তার বিপরীতে ছিলেন ভূমি পেডনেকর যার চরিত্রের নাম ছিল জয়া। কেশব প্রেমে পড়ে জয়ার কিন্তু কেশবের বাড়িতে কোনও শৌচালয় নেই বলে আপত্তি জানায় সে। 


তখনই নায়ক সিদ্ধান্ত নেয়, বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা করবে। তবে বিষয়টি মোটেই সহজ নয়। পরিবার ও গোটা গ্রাম আপত্তি জানায় বাড়ির মধ্যে শৌচালয়ের ব্যবস্থা হবে শুনে। অবশেষে সব বাধা পেরিয়ে স্ত্রীর জন্য শৌচালয় তৈরি করে কেশব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা