ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

কাঠগড়ায় ইনু-আনিসুলের খোশগল্প

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৩৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৩৩:৩৯ অপরাহ্ন
কাঠগড়ায় ইনু-আনিসুলের খোশগল্প
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক৷ তিনি সচরাচর আদালতের কাঠগড়ায় নিশ্চুপ থাকেন। তবে আজ বুধবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে তাকে কথা বলতে দেখা গেছে। এদিন সকাল ৯ টা ৫০ মিনিটে আদালতে তোলার পর সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে খোশগল্পে মেতে উঠেন আনিসুল হক। অন্য সময় ইনু ও মেননকে কাঠগড়ায় গল্প করতে দেখা গেলেও আজ তেমন দৃশ্য দেখা যায়নি। কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়ে ছিলেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন৷

এরপর বেলা ১০টা ১মিনিটে বিচারক এজলাসে আসেন। শুরু হয় রিমান্ড শুনানি। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ডা. দীপু মনিকে চার দিনের রিমান্ডে দেন আদালত।




অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলনে চলাকালে মোহাম্মদপুরের বসিলা এলাকায় মো. সুজন হত্যা মামলায় আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।


এরপর একে একে কাঠগড়ায় থাকা সব আসামিকে পুলিশের হেলমেট পরানো হয়। আগ থেকেই তাদের গায়ে ছিল বুলেটপ্রুফ জ্যাকেট। এরপর কড়া পুলিশি প্রহরায় তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানার দিকে নিয়ে যাওয়া হয়। এসময় সব আসামি মাথা নিচু করে ছিল।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা