ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

কবে বিয়ে করছেন মধুমিতা, জানালেন নিজেই

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
কবে বিয়ে করছেন মধুমিতা, জানালেন নিজেই
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার, যিনি ‘পাখি’ চরিত্রে ব্যাপক পরিচিত, তার ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই আলোচনার ঝড় ওঠে। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে নিয়মিত ছবি শেয়ার করেন মধুমিতা। এখন চলছে তাদের বিয়ের প্রস্তুতিও।

বিয়ের খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মধুমিতা। হাসিখুশি এবং আনন্দিত মেজাজে তার ছবি দেখে তার ভক্তরা খুশি হয়েছেন। মধুমিতা জানান, "এ বছর ডিসেম্বর বা আগামী বছর আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু'জনেরই শীতকাল খুব প্রিয়। ততদিন অবধি পাহাড়ে আরও সুন্দর মুহূর্ত তৈরি করছি।"

অভিনেত্রী আরও বলেন, “২০১৯ সালে প্রথম দেখা হয়েছিল, তবে তখন আমাদের মধ্যে যোগাযোগ হয়নি। কিছু মাস আগে আবার কথা শুরু হয়, আর সেই সম্পর্কটি বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল। তারপর যা হয়েছে, তা ইতিহাস।”

বিয়ের পরিকল্পনা নিয়ে মধুমিতা বলেন, “ছোটবেলার বন্ধুত্ব থেকে বহু বছর পর যোগাযোগ, তারপর প্রেম, এবং অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। বিয়ের তোড়জোড় চলছে। পাহাড় আমাদের দু'জনেরই প্রিয়, তাই এখন ঘুরতে চাই আরও বেশি, যাবতীয় কাজও সেরে নিচ্ছি, কারণ এরপর বিয়ের প্রস্তুতি শুরু হবে।”

উল্লেখ্য, মধুমিতা এর আগে অভিনেতা সৌরভের সঙ্গে বিয়ে করেছিলেন, তবে সে সংসারে বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তিনি দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন এবং তাদের বিয়ের দিনক্ষণ অপেক্ষমাণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা