ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৫:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৫:৫৪:৪৫ অপরাহ্ন
সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ শিক্ষার্থী আটক
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বাতিল ও পুনর্মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়। 

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে এবং ৬ নম্বর ভবনের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তাদের মুখে শোনা যায়, “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “উই ওয়ান্ট জাস্টিস”, “মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “তুমি কে আমি কে ছাত্র-ছাত্র”, “আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম” ইত্যাদি স্লোগান।

সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন, কিন্তু শিক্ষার্থীরা তা মানেনি। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং লাঠিপেটা করে। সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাড়া খেয়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু বেশ কিছু শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে আটকা পড়ে এবং সেখান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের পুলিশ প্রিজনভ্যানে করে নিয়ে যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা