ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ফিলিস্তিনিদের মুক্তির জন্য হামজার প্রার্থনা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৪৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৪৪:৩৮ অপরাহ্ন
ফিলিস্তিনিদের মুক্তির জন্য হামজার প্রার্থনা
যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। মঙ্গলবার (১৮ মার্চ) রাতভর চালানো দফায় দফায় বিমান হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা অসংখ্য, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বিশ্বজুড়ে এই নির্মম হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো।

গত ১৫ মাসে ইসরাইলি আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরে এলেও মুসলিমদের পবিত্র রমজান মাসেই ইসরাইল আবারও হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছে। নেতানিয়াহুর সরকার মধ্যরাতে ঘুমন্ত গাজাবাসীর ওপর বোমাবর্ষণ করে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

বিধ্বস্ত গাজার হৃদয়বিদারক চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিষ্পাপ শিশুদের কান্না, সর্বস্ব হারানো মানুষের আর্তনাদে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। মুক্তিকামী মানুষরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়েছেন।

এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের নতুন তারকা, ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী। দেশে ফিরে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তিনি ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরিতে লিখেছেন, 'ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা'।

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। শিলংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ দিয়েই জাতীয় দলের জার্সিতে অভিষেক হবে হামজা দেওয়ান চৌধুরীর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা