ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

কারও শরীর পোড়া কারও নেই হাত-পা, অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার!

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৪৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৪৫:৪৫ অপরাহ্ন
কারও শরীর পোড়া কারও নেই হাত-পা, অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার!
ইসরাইলি হামলায় নতুন করে কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন গাজার বাসিন্দারা। চারদিকে লাশের সারি, অসংখ্য হতাহত মানুষ। কিন্তু নেই যথাযথ চিকিৎসার ব্যবস্থা। এমনকি মিলছে না ব্যথানাশক ওষুধও। অনেক মানুষের অস্ত্রোপচার করা হচ্ছে অ্যানেস্থেসিয়া ছাড়াই!

গাজায় ইসরাইলি হামলার সবশেষ শিকারদের চিকিৎসার যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা বর্ণনা করেছেন সেখানকার একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অস্ট্রেলিয়ান চিকিৎসক মুস্তাফা।

 
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ভিডিওতে ডা. মুস্তাফা, মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে গাজায় ইসরাইলি হামলার শিকার ফিলিস্তিনিদের ভয়াবহ আঘাতের কথা বলছেন। ভিডিওটি যাচাই করেছে আল জাজিরার সানাদ এজেন্সি।  
 


 সারারাত কাজ করার পর ভিডিওটি ধারণ করেন তিনি। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে মুস্তাফা বলেন, আমাদের সব ব্যথানাশক শেষ হয়ে গেছে। আমরা কাউকে শান্ত করতে পারছি না। আমরা তাদের কোনো ব্যথানাশক ওষুধ দিতে পারছি না।
 

ডা. মুস্তাফা আরও বলেন, ‘সাতটি মেয়ের পা কেটে ফেলা হচ্ছে – কোনো অ্যানেস্থেশিয়া নেই। বোমা হামলা এখনো চলছে। ঘরটি এখনো কাঁপছে।’ 
 

 
হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু, যাদের অনেকের মাথা থেকে পা পর্যন্ত পুড়ে গেছে, কারও হাত-পা নেই। আবার অনেকের মাথাই নেই বলেও জানান ওই চিকিৎসক। 
 
সূত্র: আল জাজিরা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট