ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজী নজরুল চার দিন ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত দেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এবার বাড়ছে বাস ভাড়া, বিআরটিএতে জরুরি বৈঠক আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প

জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৫৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৩:৫৫:৫৬ অপরাহ্ন
জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন (ইসি) কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।বুধবার (১৯ মার্চ) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।দলটির চেয়ারম্যান ব্যারিস্টার তাসমিয়া প্রধান আদালতে জাগপার পক্ষে শুনানি করেন। ভাইস চেয়ারম্যান রাশেদ প্রধান আদালতে উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। ইসি দলটির নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে।ইসি গেজেটে জানায়, শর্ত মানতে ‘ব্যর্থ হওয়ায়’ জাগপার নিবন্ধন বাতিল করা হয়েছে।

রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী জাগপা নিবন্ধন শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। পরে এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে জাগপা।এর আগে ২০০৮ সালে নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধনে তালিকাভুক্ত করে ইসি।

নিবন্ধনের পর দলটিকে প্রতীক হিসেবে বরাদ্দ দেয়া হয় ‘হুক্কা’।

কমেন্ট বক্স