ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ট্রেনের সিটের নিচে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন-হেরোইন

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৩:১৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৩:১৫:০১ অপরাহ্ন
ট্রেনের সিটের নিচে মিলল পৌনে ২ কোটি টাকার কোকেন-হেরোইন
বেনাপোল থেকে মোংলাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত কোকেন ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা।তবে এসব মাদক পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি।  সোমবার (৪ নভেম্বর) বিকেলে বেনাপোল রেলস্টেশন থেকে বেতনা এক্সপ্রেস মাদকের এ চালানটি আটক করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল-খুলনা-মোংলা (বেতনা এক্সপ্রেস) ট্রেনে বেনাপোল থেকে বিপুল পরিমাণ কোকেন ও হেরোইনের চালান নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে বেনাপোল-খুলনা-মোংলা (বেতনা এক্সপ্রেস) ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ট্রেনের সিটের নিচে সন্দেহভাজন একটি মালিকবিহীন ব্যাগ পাওয়া যায়। পরে তিনি ব্যাগটি তল্লাশি করলে ২ কেজি ৭৬০ গ্রাম কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী কৌশলে পালিয়ে যায়। এছাড়া উদ্ধারকৃত কোকেন ও হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭১ লাখ ৮৪ হাজার টাকা। এবং এ কোকেন ও হেরোইন ধ্বংস করা হবে বলে তিনি জানান।  

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী