ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কম খরচে বেড়াতে যাওয়ার টিপস

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৪:৩৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৪:৩৮:১০ অপরাহ্ন
কম খরচে বেড়াতে যাওয়ার টিপস
মূল্যবৃদ্ধির এই সময়ে কম খরচে বেড়ানো মধ্যবিত্তের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাতায়াত থেকে থাকা-খাওয়ার বাজেট সব কিছুই সীমিত অর্থের মধ্যে ঠিকভাবে পরিকল্পনা করা কঠিন। আজকাল দুই একদিনের ট্রিপেও ৫-৬ হাজার টাকা খরচ হয়ে যায়। আর ৭-১০ দিনের ট্রিপে ২০ হাজার টাকা লাগেই।তবুও বেড়াতে যাওয়ার ইচ্ছেটাও আটকে রাখা যায় না। চলুন জেনে নেই কম খরচে কিভাবে ঘুরতে যাবার পরিকল্পনা করবেন।

গন্তব্য ঠিক করুন
যে জায়গায় বেশি পর্যটক যায়, সেখানকার খরচও বেশি হয়। তাই এমন জায়গা বেছে নিন যেখানে বেড়াতে গিয়ে খরচ তুলনামূলকভাবে কম।এক্ষেত্রে আপনি চাইলে বাড়ির কাছাকাছি কোনো জায়গা বেছে নিতে পারেন।

লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন
প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরলে খরচ বাড়বে। তার চেয়ে সরকারি বা বেসরকারি বাসে ভ্রমণ করলে খরচ কম হবে। এতে করে আপনি স্থানীয় মানুষের সঙ্গে মিশতে পারবেন।যা ভ্রমণের অভিজ্ঞতায় নতুনত্ব দিবে।

পূর্ব পরিকল্পনা করুন
বছরে একবার বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই পরিকল্পনা করে নিন। কবে কোথায় যাবেন, বিমান বা ট্রেনের টিকিট বুকিং, হোটেল ও গাড়ির বুকিং আগেই করে ফেলুন। এর ফলে শেষ মুহূর্তে বাড়তি খরচ এড়ানো যাবে।

অফ সিজনে বেড়াতে যান
কিছু জায়গায় সবসময় পর্যটকদের ভিড় থাকে, যেমন ঈদ বা পূজার সময়।দূরে কোথাও ঘুরতে গেলে তাই অফ সিজনে বেড়াতে যান। এতে খরচ কম হবে ও পর্যটন এলাকায় ভিড়ও কম থাকবে।

বাজেট তৈরি করুন
যতটুকু বাজেট আপনি নির্ধারণ করেছেন, সেই অনুযায়ী খরচের খসড়া তৈরি করুন। খরচের ধরন ঠিক করে রাখলে বাজেটের মধ্যে থাকতে পারবেন। তবে সঙ্গে কিছু নগদ টাকা রাখুন। যা জরুরি পরিস্থিতিতে কাজে আসতে পারে। বাজেট তৈরি করে খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা