ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ক্যান্সার প্রতিরোধ করে যেসব মসলা

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৪:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৪:৩৯:৪৭ অপরাহ্ন
ক্যান্সার প্রতিরোধ করে যেসব মসলা
ক্যান্সার হওয়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। জেনেটিকস ও লাইফস্টাইল। যদি আপনার পরিবারের মধ্যে কারোর ক্যান্সারের ইতিহাস থাকে, তবে আপনার মধ্যেও ক্যান্সার কোষের বৃদ্ধির সম্ভাবনা থাকে। তবে বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার পেছনে শুধু জিনগত কারণ নয়, বেশির ভাগ ক্ষেত্রেই অস্বাস্থ্যকর জীবনযাপন দায়ী।ক্যান্সার থেকে সুরক্ষিত থাকতে প্রসেসড ফুড, মদ্যপান এবং ধূমপান এড়িয়ে চলা উচিত। মূলত শাক-সবজি, ফল-মূল ইত্যাদি খেলে যেকোনো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমানো যায়। তবে এমন কিছু মসলা রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এগুলোতে অ্যান্টি-ক্যান্সার উপাদান রয়েছে, যা ক্যান্সার কোষের বিকাশ বন্ধ করতে পারে।


হলুদ
হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামক যৌগটি দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি ব্রেস্ট, কোলন এবং প্যানক্রিয়াসে ক্যান্সারের কোষ গঠন হতে বাধা দেয়। রেডিয়েশন থেরাপির সময় এটি ভালো কোষগুলোকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।

মরিচ গুঁড়া
মরিচ গুঁড়ার মধ্যে অ্যান্টি-ক্যান্সার উপাদান রয়েছে।


এতে বিটা ক্যারোটিন রয়েছে। যা ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে। মরিচ গুঁড়ার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমায়। এ ছাড়া এটি ফ্রি র‍্যাডিক্যালসের সঙ্গে লড়াই করে ক্যান্সার প্রতিরোধ করে।

দারুচিনি
দারুচিনি শুধু খাবারে স্বাদ বাড়ায় না।এটি দেহের জন্য একাধিক উপকারিতা প্রদান করে। এতে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যা ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করে। দারুচিনির মধ্যে থাকা পলিফেনল ও ফ্ল্যাভনয়েড ক্যান্সার কোষের ক্ষয় রোধ করে। এই মসলায় কিছু যৌগ রয়েছে, যা টিউমার বৃদ্ধির বিরুদ্ধে কাজ করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা