ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবার আওতায় হোয়াইট হাউজ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৪:৫০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৪:৫০:৪২ অপরাহ্ন
ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবার আওতায় হোয়াইট হাউজ
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, ‘ওয়াইফাই সংযোগ আরও উন্নত’ করার জন্য হোয়াইট হাউজে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা স্থাপন করা হয়েছে।ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট পরিষেবা এখন মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউজে সহজলভ্য বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।নিউ ইয়র্ক টাইমস লিখেছে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক মার্কিন সরকারের এই কেন্দ্রস্থলে যে পরিমাণ ব্যয় করেন তার সঙ্গে এসব পদক্ষেপ স্বার্থের দ্বন্দ্বের উদ্বেগ তীব্র করে তুলছে যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।


হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ‘ওয়াইফাই সংযোগ আরও উন্নত’ করার জন্য হোয়াইট হাউজে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা স্থাপন করা হয়েছে।কিন্তু এটি স্থাপন করতে মাস্কের একজন কর্মী হোয়াইট হাউজের পাশের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনের ছাদে উঠলে নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে।ক্রিস্টোফার স্ট্যানলি নামের মাস্কের এই কর্মী তথাকথিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাফেসেন্সি’ বা ডিওজিইর জন্যও কাজ করেন। মাস্ক ডিওজিই-র প্রধান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে মাস্ক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ফেডারেল কর্মী ও বাজেট কাটছাঁট তদারকি করছেন।



টাইমসের তথ্য অনুযায়ী, স্ট্যানলির কাজের বিষয়টি সিক্রেট সার্ভিস অনুমোদন দিয়েছিল। কিন্তু আইজেনহাওয়ার ভবনের ছাদে ওঠার পর একটি অ্যালার্মে স্ট্যানলির পা লেগে যায়। এতে নিরাপত্তা সঙ্কেত বেজে উঠলে হোয়াইট হাউজের উর্দি পরা নিরাপত্তা কর্মকর্তারা দৌঁড়ে আসেন।


ট্রাম্প প্রশাসনের একজন মুখপাত্র বলেছেন, “হোয়াইট হাউজের মধ্যে ইন্টারনেট শক্তিশালী করার ডিওজিই-র পরিকল্পনার বিষয়টি কর্তৃপক্ষ জানে। এটিকে নিরাপত্তা বিষয়ক কোনো ঘটনা বা নিরাপত্তার লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে না।”
মার্কিন সিক্রেট সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা মাস্ক ও তার টিমকে ‘নিবিড়ভাবে সহযোগিতা’ করছেন।টাইমস হোয়াইট হাউজের একজন অনামা কর্মকর্তার উদ্ধৃত দিয়েছে, তাতে ওই কর্মকর্তা জানিয়েছেন, স্টারলিংকের সংযোগ স্থাপন হোয়াইট হাউজের আইনজীবীর মাধ্যমে যাচাই করা ‘অনুদান’।


এরপরও ট্রাম্প সরকারে মাস্কের ভূমিকা ও তার ব্যবসায়িক স্বার্থের মধ্যে ‘দ্বন্দ্ব’ হচ্ছে বলে বিরোধীদল ডেমোক্র্যাটিক পার্টি থেকে অভিযোগে এসেছে।স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক স্বার্থের দ্বন্দ্বের কথা প্রত্যাখ্যান করেছেন। আর ট্রাম্প বলেছেন, কোনো ধরনের দ্বন্দ্ব শনাক্ত হলে তা আমলে নেওয়া হবে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা