ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন: নাহিদ

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৬:৩৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৬:৩৪:২২ অপরাহ্ন
দেশের স্বার্থে রাজনৈতিক ঐক্য প্রয়োজন: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, কিন্তু দেশের স্বার্থে একসঙ্গে কথা বলা যাবে, বসতে পারবে। এমন পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে ফ্যাসিবাদের বিদায়ের মাধ্যমে। রাজনৈতিক ঐক্য প্রয়োজন। কেননা রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠে।’

বুধবার (১৯ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।সাবেক উপদেষ্টা নাহিদ বলেন, ‘ফ্যাসিস্টদের দোসররা নানান যায়গায় এখনও রয়ে গেছে। সেই ফ্যাসিস্ট সিস্টেমকে বদলাতে হবে। যাদের হাতে নেতৃত্ব যাবে, তারা বিষয়টা দেখবে বলে আশাবাদ। রাজনৈতিক ঐক্যের অভাবে বিভিন্ন প্রশাসনে যারা বসে আছে তারা সুযোগ নিয়ে ক্ষতি করবে।’



এ সময় জাতীয় নাগরিক পার্টি ঐক্যের জায়গা ধরে রেখে কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নাহিদ সবাইকে ধন্যবাদ জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পাশে থাকার জন্য।

তিনি বলেন, ‘ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে। ইনক্লুসিভ নির্বাচনের জন্য বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ও দেশের মানুষ রয়েছে। সেখানে অন্য কারোর প্রয়োজন নেই। মুজিবাদের অবস্থান বাংলাদেশে হবে না, বিচার চলছে, তার আগে তো নাই। আগামীর নির্বাচন ও রাজনীতিতে মুজিববাদের (আওয়ামী লীগের) স্থান হবে না। এ জন্য রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ