ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘একজোট’ হচ্ছে ইউরোপ, বাড়ছে ট্রাম্পবিরোধী প্রচার

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৬:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৬:৪৪:১৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘একজোট’ হচ্ছে ইউরোপ, বাড়ছে ট্রাম্পবিরোধী প্রচার
ট্রাম্পের শুল্ক নীতির কারণে ইউরোপজুড়ে মার্কিন পণ্য বর্জনের ডাক দেয়া হয়েছে। ডেনমার্ক, ফ্রান্সসহ দেশে দেশে চলছে ‘বয়কট ইউএসএ’ আন্দোলন। কোকাকোলা থেকে কোলগেট, নানা ব্র্যান্ডের মার্কিন পণ্য বয়কট করছেন ক্রেতারা।

শুল্ক নীতি, রাজনৈতিক অবস্থানের কারণে ইউরোপজুড়ে ট্রাম্পবিরোধী প্রচারণা বাড়ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পণ্যেও। ডেনমার্ক, ফ্রান্সসহ দেশে দেশে চলছে ‘বয়কট ইউএসএ’ আন্দোলন। যুক্তরাষ্ট্রের পণ্য কেনা থেকে বিরত থাকার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ভোক্তারা। 

 
কোকাকোলা থেকে টেসলা, কোলগেট-এর মতো মার্কিন ব্র্যান্ডের প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট জানায়, গুগল ট্রেন্ডসে ‘বয়কট ইউএসএ’ শব্দগুলোর সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 
 

 
এই বয়কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। ফ্রান্সের এক কোম্পানি প্রতিবাদস্বরূপ তাদের বার্ষিক টেসলা ক্রয় বন্ধ করে দিয়েছে। জার্মানিতে কয়েকটি টেসলা গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে। 
 
ডেনমার্কের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, মার্কিন পণ্য এড়িয়ে চলাই ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার একমাত্র প্রতিবাদ।
 
ফ্রান্সেও ছড়িয়ে পড়ছে এই প্রবণতা। ‘বয়কট ইউএসএ, বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান’ নামে একটি ফেসবুক গ্রুপ মাত্র দুই সপ্তাহে পেয়েছে ২০ হাজার সদস্য। ইউরোপজুড়ে নেটফ্লিক্স ও অন্যান্য মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম পরিত্যাগের কথাও ভাবছেন অনেকে। 
 

 
এদিকে, সুইডেনে ৭০ হাজারের বেশি মানুষ একটি ফেসবুক গ্রুপে যোগ দেন, যেখানে তারা বিকল্প ইউরোপীয় ব্র্যান্ডের পরামর্শ দিচ্ছেন।
শুধু ব্যক্তিগত পর্যায়ে নয়, বড় কোম্পানিগুলোও এখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করছে। মার্কিন নৌবাহিনীর জন্য জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দিয়েছে নরওয়ের বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হাল্টবাক’।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা