ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সৈনিক সুজা মিয়ার স্ত্রীর খোঁজে ইউএনও

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১১:০৪:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১১:০৪:১১ পূর্বাহ্ন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্রিটিশ সৈনিক সুজা মিয়ার স্ত্রীর খোঁজে ইউএনও
যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালি গ্রামে ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়ার স্ত্রী আয়াতুন্নেছার সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। তিনি আয়াতুন্নেছার হাতে ঈদ উপহার তুলে দেন। এসময় বেশ কিছুক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা তার সান্নিধ্যে কাটান।বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার গর্বিত ওই যোদ্ধার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কুশলাদি ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।



জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়ার জন্ম ১১ ডিসেম্বর ১৯১৬ সালে। তার বাবার নাম করিম বকস। ২৬ বছর বয়সে ওই যোদ্ধা ১৯৪৩ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন। তার সৈনিক নম্বর ছিল ৩৯২৮৩৩৯। ১৯৪৮ সালে যুদ্ধ থেকে ফিরে পাকিস্তান সেনাবাহিনীতে ও পরে দেশ স্বাধীন হলে বাংলাদেশ সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানতে পারেন বাঘারপাড়া উপজেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া একজন সৈনিকের স্ত্রী বেঁচে আছেন। বুধবার দুপুরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে খোঁজ-খবর নিতে তার বাড়িতে ছুটে যান তিনি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার জানান, জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে ব্রিটিশ সৈনিক মৃত সুজা মিয়ার স্ত্রী আয়াতুন্নেছাকে ঈদ উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা