ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

জন এফ কেনেডি হত্যার ৬২ বছর পর রহস্য উন্মোচনে ট্রাম্প প্রশাসন

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১১:৪১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১১:৪১:৫০ পূর্বাহ্ন
জন এফ কেনেডি হত্যার ৬২ বছর পর রহস্য উন্মোচনে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার রহস্য উন্মোচনে ৬২ বছর পর এসে ৬৩ হাজারের বেশি গোপন নথি সামনে আনলো ট্রাম্প প্রশাসন। এর মধ্য দিয়ে নতুন করে আলোচনায় কেনেডি হত্যা প্রসঙ্গ। হত্যাকাণ্ডের পেছনে সিআইএ সংশ্লিষ্টতা ও ষড়যন্ত্রের অভিযোগের বিষয়টি গুরুত্ব পাচ্ছে উদঘাটন হওয়া নথি পর্যালোচনায়।

 

১৯৬৩ সালের ২২ নভেম্বর টেক্সাসের ডালাসে গুলি করে হত্যা করা হয় তৎকালীন ডেমোক্র্যাট নেতা ও মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে। যে ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দেয়। দশকের পর দশক কেটে গেলেও উদঘাটন হয়নি যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট হত্যার আসল রহস্য।৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এবার বেড়িয়ে এলো প্রায় ৬৩ হাজার ৪০০ পৃষ্ঠার দুই হাজার ১৮২টি পিডিএফ নথি। জন এফ কেনেডি হত্যাকাণ্ড নিয়ে এই গোপন নথি প্রকাশ করেছে ন্যাশনাল আর্কাইভ। যদিও আনুমানিক প্রায় ৮০ হাজার পৃষ্ঠার গোপন নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এরই মধ্যে ৬৩ হাজারের বেশি নথি সামনে আসায় ৬০ বছরেরও বেশি সময় পর নতুন করে আলোচনায় ভয়াবহ ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা।

 

 

গেল মঙ্গলবার (১৮ মার্চ) নথি প্রকাশের পর কেনেডি হত্যার নতুন তথ্য অনুসন্ধানে চলছে পর্যালোচনা। কারণ এই হত্যাকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হয়। ওয়ারেন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী অসওয়াল্ড নামে একজনকে দায়ী করা হলেও বিশ্বাস করেনি যুক্তরাষ্ট্রের বেশিরভাগ জনগণ। এমনকি চাচা জন এফ কেনেডি হত্যাকাণ্ডে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর হাত আছে বলে অভিযোগ করে আসছেন রবার্ট এফ. কেনেডি জুনিয়র।

 

 

 

তিনি বলেন, 'আমার চাচাকে কোনো খুনি খুন করেনি। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করা হয়েছিল। লাখ লাখ পৃষ্ঠার নথি এবং এর সাথে জড়িত ব্যক্তিদের অনেক স্বীকারোক্তি রয়েছে। যাতে সিআইএ-এর যোগসূত্র এবং তার মৃত্যুর প্রমাণ ধামাচাপা দেয়ার প্রমাণ স্পষ্ট।'এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে সিআইএ। এ অবস্থায় নতুন নথিগুলো কেনেডি হত্যাকাণ্ড রহস্যের জট খুলতে কতটা সহায়ক হয় সে দিকেই তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ববাসী।

 

 

এদিকে জন এফ কেনেডি মারা যাওয়ার পাঁচ বছর পর ১৯৬৮ সালে ক্যালিফোর্নিয়ায় গুপ্তহত্যার শিকার হয়েছিলেন তার ভাই ও তৎকালীন মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। ওই বছরই টেনেসি অঙ্গরাজ্যে আততায়ীর হাতে প্রাণ হারান মার্কিন নাগরিক আন্দোলনের অন্যতম মুখ মার্টিন লুথার কিং জুনিয়র। এই জনপ্রিয় নেতাদের গুপ্তহত্যার নথি প্রকাশ্যে আনতে তৎপরতা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে