ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজায় ফের স্থল অভিযান শুরু ইসরায়েলের, ফিলিস্তিনিদের জন্য ‘শেষ সতর্কবার্তা’

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১২:০৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১২:০৭:৩৯ অপরাহ্ন
গাজায় ফের স্থল অভিযান শুরু ইসরায়েলের, ফিলিস্তিনিদের জন্য ‘শেষ সতর্কবার্তা’
অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২০ মার্চ) থেকে নতুন করে স্থল অভিযানও শুরু করেছে দেশটি। তেল আবিবের দাবি, এটি ফিলিস্তিনিদের জন্য ‘শেষ সতর্কবার্তা’, যাতে তারা জিম্মিদের মুক্তি দেয় এবং হামাসকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়।

গত মঙ্গলবার (১৮ মার্চ) ভোর থেকে গাজায় ব্যাপক বিমান হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই হামলায় এখন পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে খান ইউনিসের কাছে আরও ১০ জন নিহত হয়েছেন, জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও সংস্থা যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল তা উপেক্ষা করেই হামলা চালিয়ে যাচ্ছে। ফলে ফিলিস্তিনিরা আবারও ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনের মরদেহ খুঁজতে বাধ্য হচ্ছেন।

শেষ সতর্কবার্তা

গাজার জনগণের উদ্দেশে এক ভিডিওবার্তায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, "এটি শেষ সতর্কবার্তা। মার্কিন প্রেসিডেন্টের পরামর্শ গ্রহণ করুন। জিম্মিদের ফিরিয়ে দিন এবং হামাসকে সরিয়ে দিন। তাহলে আপনাদের জন্য অন্যান্য বিকল্প উন্মুক্ত হবে—যার মধ্যে অন্য দেশে চলে যাওয়ার সুযোগও রয়েছে।"

তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে বলেন, গাজার জনগণের সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তবে তা কেবল তখনই সম্ভব, যদি তারা জিম্মিদের মুক্তি দেয়। যদি না দেয়, তবে তারা ধ্বংস হয়ে যাবে!

ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল থেকে ২৫১ জনকে জিম্মি করা হয়। কয়েক দফায় মুক্তির পর এখন ৫৮ জন জিম্মি রয়ে গেছেন, যাদের মধ্যে ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সোমবার (১৭ মার্চ) পর্যন্ত ইসরায়েলের হামলায় অন্তত ৪৮,৫৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নতুন অভিযানে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমেন্ট বক্স
অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র