ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

রাশিয়ায় রাতভর ইউক্রেনের দফায় দফায় ড্রোন হামলা

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১২:২১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১২:২১:৪৭ অপরাহ্ন
রাশিয়ায় রাতভর ইউক্রেনের দফায় দফায় ড্রোন হামলা
ইউক্রেনের ড্রোন হামলায় কেঁপে উঠেছে রাশিয়া। বৃহস্পতিবার (২১ মার্চ) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ১৩২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বানের মাঝেও এই হামলা সংঘাত আরও জটিল করে তুলছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বুধবার রাতে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৩২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর একদিন আগেই ৪৬টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল মস্কো।

এর মধ্যে ৪১টি ড্রোন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের আকাশে ধ্বংস করা হয়, বাকিগুলো ব্রিয়ানস্ক, কুরস্ক ও ওরিওল অঞ্চলে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কিয়েভের দাবি, তাদের হামলার লক্ষ্য রাশিয়ার সামরিক অবকাঠামো ধ্বংস করা। ইউক্রেনের মতে, মস্কোর লাগাতার বোমা হামলার পাল্টা জবাব হিসেবেই তারা এই ড্রোন হামলা চালাচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেড় ঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে তিনি শর্তসাপেক্ষে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা সাময়িকভাবে বন্ধ করতে রাজি হয়েছেন।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবে এক বৈঠকে ট্রাম্পের প্রতিনিধি দল এক মাসের পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা প্রস্তাব করে। কিন্তু পুতিন এই চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হননি। তিনি বলেন,
"যদি ইউক্রেন বিদেশি সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য গ্রহণ বন্ধ করে, তবেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।"

তবে ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা ইতোমধ্যেই এই শর্ত প্রত্যাখ্যান করেছে। তিন বছর ধরে চলমান যুদ্ধে রাশিয়া সম্প্রতি কুরস্ক অঞ্চলের কিছু এলাকা পুনরুদ্ধার করেছে, যা ছয় মাস আগে ইউক্রেনীয় বাহিনীর দখলে চলে গিয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট

দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট