ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

ছিনতাইকারীর ঘুষিতে জ্ঞান হারালেন অটোরিকশা চালক

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০২:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০২:০১:০৫ অপরাহ্ন
ছিনতাইকারীর ঘুষিতে জ্ঞান হারালেন অটোরিকশা চালক
রাজধানীর কামরাঙ্গীরচরের দুরাণী ব্রিজের ঢালে ছিনতাইকারীর কিল ও ঘুষিতে গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়েছেন এক অটোরিকশা চালক। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা চালকের কাছ থেকে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত চালকের নাম মো. রফিক (৩৫)। তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। মো. সানোয়ার নামের একজন জানান, তিনি রফিককে হাসপাতালে নিয়ে এসেছেন। তিনি বলেন, "ভোরে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন রফিক। দুরাণী ব্রিজের ঢালে পৌঁছালে ৪–৫ জন ছিনতাইকারী তার পথরোধ করে এবং একপর্যায়ে কিল ঘুষি মেরে রফিককে অচেতন করে দেয়। এরপর তারা তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।"

সানোয়ার আরও জানান, তারা খবর পেয়ে দ্রুত রফিককে ঢাকা মেডিকেল নিয়ে আসেন। তবে, রফিকের জ্ঞান এখনও ফেরেনি এবং তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অচেতন অবস্থায় স্থানীয়রা রফিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তার চিকিৎসা চলছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট