ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

জাপার ইফতার মাহফিলে হামলা, সাংবাদিক সাকিবসহ আহত ২০

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০২:১৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০২:১৭:৪৫ অপরাহ্ন
জাপার ইফতার মাহফিলে হামলা, সাংবাদিক সাকিবসহ আহত ২০
জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন। হামলায় পার্টির ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, টেলিভিশন সাংবাদিক হাসান আল  সাকিব এবং পার্টির চেয়ারম্যানের দেহরক্ষী মিলনসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। গুরুতর আহত সাংবাদিক হাসান আল সাকিবকে তার সহকর্মীরা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এছাড়াও এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোবাইল ভেঙ্গে ফেলেছে হামলাকারীরা। 

বুধবার (১৯ মার্চ) ইব্রাহীমপুরে "দ্যা বুফে প্যালেস"-এ অনুষ্ঠিত ইফতার মাহফিলে এই হামলার ঘটনা ঘটে। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেয়া আহত সাংবাদিক হাসান আল সাকিব বলেন, "জাপা চেয়ারম্যান জিএম কাদেরের অনুষ্ঠানে হঠাৎ কিছু বুঝে উঠার আগেই কিছু দুষ্কৃতকারী সাংবাদিকদের হামলা করে। আমার মাইক্রোফোন,ডিভাইস, মোবাইল সব কেড়ে নিয়ে মাথায় স্টিক জাতীয় কিছু দিয়ে আঘাত করেছে। কিছু  বুঝার আগে মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসে।"

সাংবাদিক শরিফুল ইসলাম বলেন,"ঘটনার সময় আমি লাইভে ছিলাম। কিছু বুঝে উঠার আগেই দুইজন  ছেলে আমার ফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলে ও আমার সহকর্মীকে মারধর করে।"

এদিকে হামলার বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, বিকেলে কচুক্ষেত সংলগ্ন দ্যা বুফে প্যালেসে এই ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলা ঘটেছে।

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ২০-২৫ জন ইফতার মাহফিলের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। এসময় জাতীয় পার্টি নেতাকর্মী ও স্থানীয় রোজাদারদের প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা হল থেকে বের হয়ে যায়। এর প্রায় ১০ মিনিট পরে সন্ত্রাসী গ্রুপটি শতাধিক সন্ত্রাসীদের নিয়ে ক্রিকেট ব্যাট, হকিস্টিক, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে জাতীয় পার্টি নেতাকর্মী, স্থানীয় রোজাদার, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

হামলাকারীরা সাংবাদিকদের মোটরসাইকেলসহ কমপক্ষে ২০টি মোটর সাইকেল ভাঙচুর করে। এসময় জাতীয় পার্টির পক্ষ থেকে পুলিশের সহায়তা চাওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

ইফতারের আগ মুহূর্তে সেনাবাহিনী সদস্যরা এসে সন্ত্রাসীদের ওপরে ব্যাপক লাঠিচার্জ চালিয়ে হটিয়ে দেয়। পরে সেনাবাহিনীর দেওয়া নিরাপত্তায় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ৮ মার্চ পল্লবী থানার ২ নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির আরেকটি ইফতার মাহফিলে হামলা হয়েছিল, যা পরে ভন্ডুল হয়ে যায়। হামলাকারীরা বৈষম্যবিরোধী আন্দোলনের স্লোগান দিয়ে ইফতার মাহফিল বন্ধ করে দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা