ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সকালের নাস্তায় কি খাবেন?

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৩:৩৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৩:৩৭:০৭ অপরাহ্ন
সকালের নাস্তায় কি খাবেন?
দেখতে অনেকটা একই রকম লাগে ওটস আর চিড়াকে। যে কারণে অনেকেই ডায়েটে দুধ ওটসের পরিবর্তে দই চিড়া রাখার প্ল্যান করেন। কিন্তু পুষ্টিগুণ না জেনে ডায়েটে ওটস কিংবা চিড়া কোনোটাই রাখা উচিত নয় বলে মনে করছেন পুষ্টিবিদরা।তাই আজকের আয়েজনে থাকছে ওটস আর চিড়ার কিছু পুষ্টিগুণের কথা। যা জেনে সহজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার ডায়েটে কোনটা রাখা বেশি ভালো হবে।

 
প্রথমেই জানিয়ে দিই, ওটস একটি বিদেশি খাবার। আর চিড়া আমাদের দেশীয় একটি খাবার। চাল থেকে চিড়া তৈরি হয় সবাই জানলেও অনেকেই জানেন না অ্যাবিনা এসিডো থেকে তৈরি হয় ওটস।পুষ্টিবিদরা বলছেন, ১০০ গ্রাম ওটসে আছে এনার্জি প্রায় ৪০০ কিলোক্যালরি, প্রোটিন ১৭ গ্রাম, ফ্যাট ৭ গ্রাম, কার্বোহাইড্রেট ৬৬ গ্রাম, ফাইবার ১১ গ্রাম।অন্যদিকে ১০০ গ্রাম চিড়ায় আছে এনার্জি প্রায় ৩৪৬ কিলোক্যালরি, প্রোটিন ৭ গ্রাম, ফ্যাট ১ গ্রাম, কার্বোহাইড্রেট ৭৭ গ্রাম, ফাইবার ১ গ্রাম।
 
তবে এ পুষ্টিমান দেখে ডায়েটে চিড়া বা ওটসকে প্রাধান্য দেয়া ঠিক হবে না। কারণ ওটসে ফ্যাটের পরিমাণ চিড়ার চেয়ে বেশি হলেও তা ক্ষতিকর নয়। পুষ্টিবিদরা বলছেন, ওটসে থাকা ফ্যাট মূলত পলিআনস্যাচুরেটেড। তাই এটি শরীরের জন উপকারী।যারা ওজন কমাতে চান তাদের ওটসকে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ ওটস খাওয়ার পর দীর্ঘ সময় ক্ষুধা লাগে না। অন্যদিকে যারা ওজন বাড়াতে চান তারা চিড়াকে প্রাধান্য দিতে পারেন। কারণ চিড়া খাওয়ার কিছুক্ষণ পরই খিদে ভাব বেড়ে যায়।
 
এছাড়া ওটস উচ্চ রক্তচাপ কমায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, কোলেস্টেরল ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। আর চিড়া ডায়রিয়া, ক্রন’স ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, অন্ত্রের প্রদাহ এবং ডাইভারটিকুলাইসিস রোগ প্রতিরোধে কাজ করে। যাদের কিডনির সমস্যা আছে, তারাও নির্ভয়ে চিড়া খেতে পারেন। কারণ, চিড়ায় সোডিয়াম ও পটাশিয়ামের পরিমাণ খুবই কম।তাই আপনার শরীরে কোনটি প্রয়োজন তা বুঝে সিদ্ধান্ত নিন ডায়েটে ওটস নাকি চিড়াকে প্রাধান্য দেবেন। তবে মনে রাখবেন, প্রতিদিনই দই চিড়া বা দুধ ওটস খাওয়া মোটেও শরীরের জন্য ভালো নয়। তাই সপ্তাহে দুইদিন ওটস বা চিড়া রাখতে পারেন। সপ্তাহের বাকি দিনের সকালের নাশতায় রাখতে পারেন অন্য ধরনের কোনো স্বাস্থ্যকর ও সুষম খাবার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা