ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া’

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৪:০৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৪:০৫:৫৯ অপরাহ্ন
‘লন্ডনেই ঈদ করবেন খালেদা জিয়া’
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবার লন্ডনেই ঈদ পালন করবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক।

বুধবার (১৯ মার্চ) লন্ডনে ‘নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম, ইউকে’র পক্ষ থেকে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এম এ মালেক বলেন, "আমরা বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে ঈদ করার জন্য অনুরোধ করি এবং তিনি সম্মতি দিয়েছেন।"

কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরতে পারেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "ঈদের দুই সপ্তাহ পরে তিনি দেশে ফিরতে পারেন। ১৫ এপ্রিলের আশেপাশে তিনি বাংলাদেশে ফিরে আসবেন।"

এছাড়া, তিনি বলেন, "চিকিৎসকরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছেন, তবে ফ্লাইটের বিষয়ে কিছুটা বিলম্ব হতে পারে, দুই-একদিন এদিক-সেদিক হতে পারে।"

তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনেরও প্রশংসা করেন।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির দুটি মামলায় আদালত তার রায় বাতিল করে। ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখান থেকে তাকে সরাসরি লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর তিনি তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করছেন, যেখানে বর্তমানে তিনি আছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা