ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পরিচয়পত্র পেশ

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৪:১৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৪:১৮:৪৬ অপরাহ্ন
মেক্সিকোর প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পরিচয়পত্র পেশ
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের কাছে আনুষ্ঠানিক পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে প্রেসিডেন্ট শেইনবাউমকে শুভেচ্ছা জানান এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল জানান, বাংলাদেশ ও মেক্সিকোর কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের সুবর্ণ সুযোগ এসেছে, যা বাণিজ্য, সংস্কৃতি এবং জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

তিনি ঢাকায় মেক্সিকোর দূতাবাস স্থাপনের প্রক্রিয়া দ্রুততর করার অনুরোধ জানান, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে বলে উল্লেখ করেন।

অপরদিকে, প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম রাষ্ট্রদূত মুশফিকুল ফজলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার কূটনৈতিক দায়িত্ব পালনে মেক্সিকো সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল ন্যাশনাল প্যালেসের সরকারি দপ্তর ও প্রেসিডেন্টের বাসভবন পরিদর্শন করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ