ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৪:২৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৪:২৮:২৮ অপরাহ্ন
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা অষ্টমবারের মতো সুখী দেশের তালিকায় শীর্ষে রয়েছে দেশটি। ওয়ার্ল্ড হ্যাপিনেস ২০২৫-এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে এই তালিকায় আগের চেয়ে পাঁচ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সুখী দেশের তালিকায় ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড এবং সুইডেন। মানুষের জীবনযাত্রার মানের ওপর ভিত্তি করেই এই তালিকা তৈরি করা হয়েছে।




এবার কোস্টারিকা ও মেক্সিকো প্রথমবারের মতো শীর্ষ ১০-এর তালিকায় উঠে এসেছে। দেশ দুটি যথাক্রমে ৬ষ্ঠ ও ১০ম স্থানে রয়েছে। তালিকার ৭ম অবস্থানে আছে নরওয়ে এবং ইসরায়েলের অবস্থান ৮তম। অপরদিকে ৯ম অবস্থানে রয়েছে লুক্সেমবার্গ।

এদিকে আফগানিস্তান আবারও বিশ্বের সবচেয়ে অসুখী দেশ হিসেবে স্থান পেয়েছে। তালিকার একেবারে শেষ স্থানে রয়েছে দেশটি। তালিকার ১৩৮তম দেশ লেসোথো, ১৩৯তম অবস্থানে কমোরোস, ১৪০তম অবস্থানে ইয়েমেন, ১৪১তম স্থানে কঙ্গো, ১৪২তম অবস্থানে বতসোয়ানা, ১৪৩তম অবস্থানে জিম্বাবুয়ে, ১৪৪তম স্থানে মালাউয়ি, ১৪৫তম স্থানে লেবানন, ১৪৬তম স্থানে সিয়েরা লিওন এবং ১৪৭তম স্থানে রয়েছে আফগানিস্তান।


সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়। এই সূচকগুলো হলো- মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ইত্যাদি।


মাধ্যমে বিশ্বের সবচেয়ে সুখী দেশ, সবচেয়ে দুঃখী দেশ ও এর মধ্যের সব দেশ চিহ্নিত করা হয়। এর পাশাপাশি, কোন বিষয়গুলো মানুষের জীবনে সুখ এনে দেয়, সেগুলোও খুঁজে বের করার চেষ্টা করা হয় এই সমীক্ষার মাধ্যমে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন