ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে: প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি ছুটির সঙ্গে মিল রেখে গণমাধ্যমের বিষয়ে গেজেট জারির আবেদন

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৪:৪৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৪:৪৯:৪১ অপরাহ্ন
সরকারি ছুটির সঙ্গে মিল রেখে গণমাধ্যমের বিষয়ে গেজেট জারির আবেদন
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রতি বছর গণমাধ্যমের ছুটি নির্ধারণ করে গেজেট জারির আবেদন জানিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন।বৃহস্পতিবার (২০ মার্চ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বরাবর এ আবেদন দেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ নামের সংগঠনটি।



সংগঠনের সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, পবিত্র ঈদসহ ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে এর আগে সরকারের পক্ষ থেকে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনো সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছামাফিক ছুটি দেয় এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও দেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে সরকারি সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে গেজেট জারি করা একান্ত আবশ্যক।


এতে আরও বলা হয়, সাংবাদিকরা সরকারি ছুটির দিন মাত্র কয়েকদিন ছুটি ভোগ করেন। এর মধ্যে দুই ঈদে ৬ থেকে ৭ দিন, পহেলা বৈশাখ, ১ মে, ১২ রবিউল আউয়াল, ১০ মহররম (আশুরা) ও শবে বরাতের দিন সাংবাদিকরা ছুটি কাটান। এছাড়া সংবাদপত্রে বিশেষ ব্যবস্থায় ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এ তিনদিন ছুটি বাবদ নগদ মজুরি দেওয়া হয়। এর বাইরে সরকারি অন্য ছুটির দিনে সাংবাদিকদের কোনো ধরনের ছুটি দেওয়া হয় না এবং ছুটির দিনে কাজ করার কোনো পারিশ্রমিকও দেওয়া হয় না।

ছুটির বিষয়ে মাত্র ২৬টি সংবাদপত্রের মালিকদের একটি সংগঠন সিদ্ধান্ত দেয় জানিয়ে আবেদনে বলা হয়, এ বছর ঈদুল ফিতরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫ দিনের ছুটি ঘোষণার পাশাপাশি ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ২৭ মার্চ লাইতুল কদর ও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিসহ ৯ দিনের ছুটি ভোগ করবেন। সেখানে সাংবাদিকদের জন্য তিনদিনের ছুটি ঘোষণা করায় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

‘সাংবাদিকদের লাইলাতুল কদরের কোনো ছুটি দেওয়া হয় না এবং ছুটির দিনে কাজ করারও কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। এমতাবস্থায় সংবাদপত্র, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াসহ সব গণমাধ্যমে লাইলাতুল কদরসহ পবিত্র ঈদুল ফিতরে কমপক্ষে সাতদিনের ছুটি ভোগ করার ও অন্যান্য সরকারি ছুটির দিনে সব গণমাধ্যমে ছুটি দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত দিয়ে তা গেজেট আকারে প্রকাশ করা জরুরি হয়ে পড়ছে।’


গণমাধ্যমকর্মীদের ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করতে সরকারি ছুটির দিনগুলোতে গণমাধ্যমেও ছুটি ঘোষণার সরকারি সিদ্ধান্ত গেজেট আকারে জারি করার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে ছুটির দিনে কোনো গণমাধ্যমে বিশেষ ব্যবস্থায় কাজ করালে দ্বিগুণ মজুরি দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর