ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট

বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বাড়ছে : নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৫:১৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৫:১৬:৫৭ অপরাহ্ন
বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণ বাড়ছে : নাহিদ ইসলাম
বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা যায়, তাহলে এই ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে।



বৃহস্পতিবার (২০ মার্চ) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ জসিম উদ্দিনের কন্যা ও তার পরিবারের খোঁজ নিতে গিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, শহিদ পরিবারের সদস্য হিসেবে নয়, বরং বাংলাদেশের একজন নাগরিক হিসেবেই আমি ধর্ষণের সুষ্ঠু বিচার চাই। প্রতিটি ধর্ষণের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার হওয়া দরকার। আমরা ভুক্তভোগী পরিবারের পাশে আছি এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকার আইন পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে, তা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানাচ্ছি।



শহিদ পরিবারগুলোর নিরাপত্তা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, সারাদেশে শহিদ পরিবারের সদস্যরা রাজনৈতিক ও সামাজিক অনিরাপত্তার মধ্যে রয়েছেন। এটি নিয়ে প্রশ্ন উঠেছে। সকল নাগরিকদের পাশাপাশি শহিদ পরিবারগুলোকেও সার্বিক নিরাপত্তা দেওয়া উচিত সরকারের। 



নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় দুজন আসামির মধ্যে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো একজন পলাতক রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় জাতীয় নাগরিক পার্টি রাস্তায় অবস্থান নেবে।


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান প্রমুখ।


উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে শহিদের ১৭ বছর বয়সী মেয়েকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার