ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমত

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৫:৫৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৫:৫৫:১৩ অপরাহ্ন
ঢাকায় আসছেন পাকিস্তানি সংগীতশিল্পী আলী আজমত
দীর্ঘ ছয় বছর পর ফের ঢাকার মঞ্চে গান গাইবেন পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত। খুব শিগগিরই ঢাকায় আসছেন তিনি।

আলী আজমাত পাকিস্তানের ‘জুনুন’ ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত এ ব্যান্ডে গান গেয়ে তারকা খ্যাতি পান তিনি। পরিচিত হয়ে ওঠেন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে।

 
২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামের নতুন একটি ব্যান্ড গড়ে তোলেন। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে পারফর্ম করেন। ২০১৯ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে সর্বশেষ পারফর্ম করেছিলেন আলী আজমত।
 
জানা যায়, আবারও ঢাকায় সুরের জাদু ছড়াতে আসছেন আলী আজমত। ঈদুল ফিতরের পরই ঢাকার মঞ্চে দেখা যাবে তাকে।
 
‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টে দেখা যাবে পাকিস্তানের এ শিল্পীকে। এবারের কনসার্টটি আয়োজন করেছে ‘অ্যাসেন বাজ’।
 

 
কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদ-উল-ফিতরের আগে টিকিট কিনলে ভক্তরা পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট; এমনটাই বলছেন আয়োজকরা।
 

 
আগামী ২ মে অনুষ্ঠিত হবে জমকালো এ গানের আসর। ঢাকার ইউনাইটেড কনভেনশনে সেন্টারে অনুষ্ঠিত হবে ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’শিরোনামের কনসার্টটি।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা