ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

আ. লীগ আমলে নিবন্ধিত ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিন্ধান্ত

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৬:২৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৬:২৩:৩৬ অপরাহ্ন
আ. লীগ আমলে নিবন্ধিত ৯৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিন্ধান্ত
আওয়ামী লীগ সরকারের সময় নিবন্ধন পাওয়া ৯৬টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বাদ পড়া সংস্থাগুলো চাইলে নতুন করে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কমিশন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের পাঁচটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বৈঠক করে ইসি। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।

এছাড়া, ভোটকেন্দ্র স্থাপনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) নিয়ে গঠিত কমিটিও বাতিল করা হয়েছে। এখন থেকে আগের নিয়ম অনুযায়ী নির্বাচন কর্মকর্তারাই ভোটকেন্দ্র স্থাপন করবেন।

বৈঠকে নির্বাচনী সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন ও ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়।

এর আগে, জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সহায়তা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ওআইসি দেশভুক্ত ১৮টি মিশন প্রধানের সঙ্গে বৈঠক করে ইসি। এসব বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর বিষয়েও আলোচনা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’