ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বংশাল থেকে ইয়াবাসহ মাদক কারবারি মিলন গ্রেপ্তার

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৬:৩০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৬:৩০:২৭ অপরাহ্ন
বংশাল থেকে ইয়াবাসহ মাদক কারবারি মিলন গ্রেপ্তার
রাজধানীর বংশাল এলাকা থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ চিহ্নিত মাদক কারবারি মিলন হোসেনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় বংশাল থানাধীন ফুলবাড়িয়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়।

বংশাল থানা সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া স্টার বেকারির সামনে তল্লাশির সময় মিলনের কাছ থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে মহাখালী এলাকার মাদক কারবারি মো. ইব্রাহিম ওরফে পলাশ এবং মো. সোহেলের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে মাদারীপুরে বেশি দামে বিক্রি করতো।

এ ঘটনায় তার বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা