ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৬:৪৩:২৬ অপরাহ্ন
ইসরায়েলের কাছে মানবতার কোনো মূল্য নেই: প্রিয়াঙ্কা গান্ধী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক রাতের মধ্যে নারী ও শিশুসহ চার শতাধিক নিরীহ মানুষ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ইসরায়েলের এই হামলাকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ বলে অভিহিত করেছেন তিনি।

বুধবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "ইসরায়েল সরকারের চার শতাধিক নিরীহ বেসামরিক নাগরিকের ঠাণ্ডা মাথায় হত্যা প্রমাণ করে যে, তাদের কাছে মানবতা কোনো মূল্য রাখে না।"

তিনি আরও বলেন, "যত বেশি অপরাধমূলক কাজ করবে, তত বেশি তারা নিজেদের কাপুরুষ হিসেবে প্রকাশ করবে।"

ফিলিস্তিনি জনগণের সাহসিকতার প্রশংসা করে কংগ্রেস নেত্রী আরও বলেন, "তারা অকল্পনীয় দুর্ভোগ সহ্য করেছে, তবে তাদের মনোবল এখনও দৃঢ় এবং অটল।"

প্রিয়াঙ্কা গান্ধী পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে বলেন, "তারা স্বীকার করুক বা না করুক, ফিলিস্তিনি জনগণের গণহত্যায় তাদের যোগসাজশ রয়েছে। তবে যাদের বিবেক আছে, তারা এই নিষ্ঠুরতা দেখতে পাচ্ছেন।"

প্রসঙ্গত, গাজায় চলমান ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহল থেকে এ নিয়ে সমালোচনা হলেও ইসরায়েল তার হামলা অব্যাহত রেখেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা