ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়তার পরীক্ষায় শ্রীলঙ্কা সরকার, মুখোমুখি স্থানীয় নির্বাচনের

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৬:৪৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৬:৪৭:১৬ অপরাহ্ন
জনপ্রিয়তার পরীক্ষায় শ্রীলঙ্কা সরকার, মুখোমুখি স্থানীয় নির্বাচনের
শ্রীলঙ্কার জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার (২০ মার্চ) ঘোষণা করেছে যে, দেশের দীর্ঘ বিলম্বিত স্থানীয় পরিষদ নির্বাচন আগামী মে মাসে অনুষ্ঠিত হবে।

২০২২ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শ্রীলঙ্কায় চলমান ভয়াবহ অর্থনৈতিক সংকটের কারণে তৎকালীন প্রশাসন নির্বাচন স্থগিত করে। পরে, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টে রায়ে জানান, ওই সিদ্ধান্ত অবৈধ ছিল এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেয়।

দেশের ৩৩৯টি স্থানীয় পরিষদের মধ্যে ৩৩৬টির নির্বাচন আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। অবশিষ্ট তিনটি পরিষদের নির্বাচনের সময় পরে ঘোষণা করা হবে।

২০২২ সালে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট শৃঙ্খলাবদ্ধভাবে চলতে থাকে এবং সরকারের বিদেশি ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে দেউলিয়া ঘোষণা হয়। সরকারের বিরুদ্ধে তীব্র জনবিক্ষোভের পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন। তার পরবর্তী সময়ে রণিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

আইএমএফের সহায়তা: গত বছরের মার্চে শ্রীলঙ্কা আইএমএফ থেকে ২.৯ বিলিয়ন মার্কিন ডলারের বেলআউট প্যাকেজ গ্রহণ করে। এর শর্ত অনুযায়ী, সরকার আয়কর দ্বিগুণ ও জ্বালানি ভর্তুকি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে শ্রীলঙ্কার নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশানায়েক সরকারের নেতৃত্বে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের পথে চলছে বলে জানিয়েছে আইএমএফ।

আগামী নির্বাচনে শ্রীলঙ্কার জনগণ নতুন সরকারের প্রতি তাদের মতামত প্রকাশ করবেন, যা দেশটির ভবিষ্যৎ রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ একটি ধাপ হতে যাচ্ছে।

সূত্র: এএফপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম