ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৬:৫৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৬:৫৬:১০ অপরাহ্ন
পাসপোর্টে ইসরায়েল গমনে নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে
ফিলিস্তিনের বেসামরিক মানুষের ওপর ইসরায়েল কর্তৃক গণহত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। তিনি ২০ মার্চ, বৃহস্পতিবার, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেটে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে বলেন, “বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল গমনের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে হবে।”

নূরুল ইসলাম বুলবুল তার বক্তব্যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চালানো বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে, অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ জানাতে এবং নেতানিয়াহু-এর বিচারের জন্য আন্তর্জাতিক চাপ তৈরির আহ্বান জানান।

তিনি বলেন, “বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলে গমন নিষেধ ছিল। কিন্তু গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরায়েল যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে।”

এছাড়া, তিনি মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. খলিলুর রহমান মাদানী বলেন, “ইসরায়েল আরব বুকে এক টুকরো ভূখণ্ড চেয়ে ভিক্ষুকের মতো আবদার করেছে এবং সেই ভূখণ্ড দেওয়ার পরই তারা মুসলমানদের প্রথম কাবা দখল করার চেষ্টা করছে।”

এছাড়া, ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “ইসরায়েল ফিলিস্তিনের বেসামরিক জনগণের উপর হামলা চালিয়ে নারী, পুরুষ, শিশুদের হত্যা করছে।” তিনি মুসলিম উম্মাহকে ইসরায়েলের পণ্য বর্জন করার আহ্বান জানান।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ইসরায়েল ও বাংলাদেশের সরকার, উভয়েই গণহত্যা চালিয়েছে। পার্থক্য শুধু এতটুকু যে, ইসরায়েল ফিলিস্তিন-এ গণহত্যা করছে, আর বাংলাদেশের সরকার দেশের জনগণের উপর গণহত্যা চালাচ্ছে।”

এছাড়া, মোহাম্মদ কামাল হোসাইন, অধ্যাপক ড. আব্দুল মান্নান, শামছুর রহমান এবং অধ্যাপক মোকাররম হোসাইন খান সহ অন্যান্য নেতারা এ সভায় অংশ নেন এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল