ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৮:৪১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৮:৪১:৫৭ পূর্বাহ্ন
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নেই সরকারের, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ



বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ২টায় আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া থেকে শুরু হয়ে মল চত্বর, ভিসি চত্বর হয়ে টিএসসিতে এসে শেষ হয়।     

 

রাজু ভাস্কর্যের সামনে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দেশে আওয়ামী লীগের রাজনীতি চায় না ছাত্র-জনতা। যতক্ষণ পর্যন্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ না হবে, ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।  


 

বিক্ষোভকারীরা বলেন, জুলাই-আগস্ট গণহত্যার বিচার হতেই হবে। গণভোটের মাধ্যমে হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুশিয়ারি দেন তারা। 
 
শুক্রবার (২১ মার্চ) বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিক্ষোভের ঘোষণা দেন শিক্ষার্থীরা। ঢাবির পাশাপাশি সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভের আহবান জানান তারা।   

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে

জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে