ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিলে নির্বাহী আদেশে সই ট্রাম্পের

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:৫০:৫৪ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিলে নির্বাহী আদেশে সই ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিল করতে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও পুরো বিভাগ বন্ধ করতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। শিক্ষার 



ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে মার্কিন শিক্ষা ব্যবস্থায় বড় রদবদল আসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ বাতিলের লক্ষ্যে নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুততম সময়ের মধ্যে বিভাগটি বন্ধ করে দেয়া হবে বলে জানায় ট্রাম্প প্রশাসন। তবে কেন্দ্রীয়ভাবে শিক্ষার্থীদের জন্য ঋণ ও পেল গ্রান্টসহ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অব্যাহত থাকবে। 

 

ট্রাম্প প্রশাসনের দাবি, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এই বিভাগ কয়েক দশকে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আনতে পারেনি। তাই বাজেট কমিয়ে শিক্ষার নিয়ন্ত্রণ রাজ্যগুলোর হাতে তুলে দেয়া হবে। 


 
 
এদিকে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব শিক্ষা অধিকারকর্মীরা। কলরাডো রাজ্যের শত শত শিক্ষক ও শিক্ষার্থী বৃহস্পতিবার (২০ মার্চ) রাজ্য ক্যাপিটলের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ভবনের প্রবেশপথ অবরোধ করেন। নতুন বাজেটের কারণে রাজ্যের স্কুলগুলো প্রায় ১৫ কোটি ডলার তহবিল হারাতে পারে। 
 
তারা জানান, শিক্ষা বিভাগের কার্যক্রম সংকুচিত করা মানে সরকারি স্কুলগুলোর বরাদ্দ কমানো এবং বেসরকারি স্কুলগুলোর জন্য সুবিধা বৃদ্ধি। রিপাবলিকানরা শিক্ষা স্বাধীনতা ও স্কুল চয়েসের নামে মূলত সরকারি তহবিলকে বেসরকারি খাতে সরিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে নিম্ন আয়ের পরিবারের শিক্ষার সুযোগ সংকুচিত হবে।
 
তবে, শিক্ষা বিভাগে বড় পরিবর্তনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে হোয়াইট হাউস। তারা বলছে, শিক্ষা খাতে ব্যয় হয়েছে ৩ ট্রিলিয়ন ডলার, কিন্তু শিক্ষার্থীদের ফলাফলে তেমন উন্নতি আসেনি। তাই কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্যগুলোকেই শিক্ষার দায়িত্ব নিতে হবে। 
 

 
যদিও বিশ্লেষকরা বলছেন, এতে জাতীয় শিক্ষানীতির সমন্বয় বিঘ্নিত হতে পারে এবং বিভিন্ন রাজ্যে শিক্ষার মানের পার্থক্য আরও প্রকট হয়ে উঠবে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা