ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ম্যাচ জেতানো গোল করে রোনালদোর সামনেই 'সিউ' উদযাপন হজলান্ডের

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ১০:২৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ১০:২৭:২৪ পূর্বাহ্ন
ম্যাচ জেতানো গোল করে রোনালদোর সামনেই 'সিউ' উদযাপন হজলান্ডের
ক্রিশ্চিয়ানো রোনালদো হাসবেন নাকি কাঁদবেন? যে গোলে হেরে গেলো তার দল পর্তুগাল, সে গোলটি করে রোনালদোর সামনেই তার ট্রেডমার্ক 'সিউ' উদযাপন করলেন ডেনমার্ক তারকা রাসমুস হজলান্ড।

ডেনমার্কের স্ট্রাইকার হজলান্ড বেঞ্চ থেকে নেমে নায়ক বনে গেলেন। তার গোলেই বৃহস্পতিবার পার্কেন স্টেডিয়ামে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।




ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই মৌসুমে গোলের জন্য সংগ্রাম করা হজলান্ড ম্যাচের ৭৮তম মিনিটে জালের দেখা পান। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড গোলের পর ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেই তার বিখ্যাত 'সিউ' উদযাপন করেন।

ম্যাচ শেষে হজলান্ড বলেন, 'এটি অসাধারণ ছিল, অনেক দিক থেকে এটি একটি দুর্দান্ত দিন। আমি আমার আদর্শ রোনালদোর বিপক্ষে খেলেছি, গোল করেছি এবং ম্যাচের জয়সূচক গোলদাতা হয়েছি। এর চেয়ে ভালো কিছু হতে পারতো না।'





প্রথমার্ধে পর্তুগালের রক্ষণে চাপ তৈরি করে ডেনমার্ক। মাত্র তৃতীয় মিনিটেই আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্নের শুরু পেতে পারতেন ডেনমার্কের ফরোয়ার্ড মিকা বিয়েরেথ। তবে কস্তা শেষ মুহূর্তে বল কর্নারের জন্য পাঠিয়ে গোল বাঁচান।

পর্তুগাল প্রথম ভালো সুযোগ তৈরি করে অষ্টম মিনিটে। পেদ্রো নেতো দূরপাল্লার শট নেন, কিন্তু ক্যাসপার শ্মাইখেল শক্ত হাতে বল ঠেকিয়ে দেন।

এরিকসেন পুরো ম্যাচ জুড়েই আক্রমণের মূল চালিকা শক্তি ছিলেন। ২৩তম মিনিটে তার বাঁ পায়ের শট রেনাতো ভেইগার হাতে লাগলে ডেনমার্ক পেনাল্টি পায়। তবে ৩৩ বছর বয়সী তারকা গোল করতে ব্যর্থ হন, ডানদিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ এক সেভ করেন কস্তা।


৩৬তম মিনিটে কস্তা আবারও ডেনমার্ককে হতাশ করেন, যখন তিনি বিয়েরেথের গোলের সুযোগ দুর্দান্তভাবে রুখে দেন।

দারুণ ফর্মে থাকা কস্তা বেশ কিছু সেভ করলেও ডেনমার্কের একমাত্র গোল ঠেকাতে পারেননি। এরিকসেন পেনাল্টি বক্সের ডানে থাকা আন্দ্রেয়াস স্কভ ওলসেনকে বল বাড়ান, যিনি হজলান্ডের জন্য বল সেটআপ করেন, ডান পায়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন ২২ বছর বয়সী ম্যানইউ তারকা।

গোলের পর ডেনমার্ক রক্ষণাত্মক হয়ে পড়ে এবং পর্তুগালকে আক্রমণ করার সুযোগ দেয়, তবে রোনালদোর দল আর সমতা ফেরাতে পারেনি।


ফলে ডেনমার্ক ১-০ গোলের লিড নিয়ে রোববার লিসবনে দ্বিতীয় লেগ খেলতে যাবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ইতালি বা জার্মানির মুখোমুখি হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম