ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

যে ফাঁদে পা না দিতে দেশবাসীকে রাশেদ খানের আহ্বান

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০১:৫১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০১:৫১:৫৪ অপরাহ্ন
যে ফাঁদে পা না দিতে দেশবাসীকে রাশেদ খানের আহ্বান
মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। একই সঙ্গে বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেওয়ার দাবি তোলার আহ্বানও জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান। ওই পোস্টে তিনি সবাইকে সতর্ক ও সোচ্চার হওয়ার অনুরোধ করেন।


ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, সতর্ক ও সোচ্চার থাকুন। মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বা বিক্ষোভ বের করার ফাঁদে পা দেওয়া যাবে না। এর ফলাফল মোটেও ভাল হবে না। বরং হিতে বিপরীত হতে পারে।


সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার পাশে এসে দাঁড়িয়েছে। এক্ষেত্রে সেনাবাহিনীর তরুণ অফিসারদের ভূমিকা ছিলো অপরিসীম। আমি বিশ্বাস করি, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা গণঅভ্যুত্থানের সময়ের মত জনগণের পক্ষে থাকবে। গুটিকয়েকের চেষ্টা কোনভাবেই সফল হবে না।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা বিবৃতি দিয়ে বা আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারে সোচ্চার হন, মিছিল বা বিক্ষোভ করুন। কোনভাবে মসজিদ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল বের করার ফাঁদে পা দিবেন না। গণঅভ্যুত্থানের পরে আমাদের সকল সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায়, ধৈর্য্যেরসহিত নিতে হবে।
তিনি আরো বলেন, হঠকারিতার কারণে যেন জাতিকে চরম খেসারত না দেওয়া লাগে। এবিষয়ে সকল সতর্ক হন, আশপাশের মানুষকে সতর্ক করুন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা